বগুড়া ব্যুরো :
বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নারী সমাজের অহংকার বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
তিনি বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হওয়ায় আপনারা সবাই নামাজ পড়ে দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। এজন্য আপনারা ঘরে বসে থাকবেন না সবাই প্রতিদিন ধানের শীষ মার্কার প্রতীকে ভোটের প্রচারনা চালিয়ে যাবেন।
রোববার (৩০ নভেম্বর) গাবতলী উপজেলার ৭টি ইউনিয়নের মহিলা কর্মীদের নিয়ে বাগবাড়ির প্রধান নির্বাচনী কার্যালয় (প্রস্তাবিত) শহীদ জিয়াউর রহমান মেমোরিয়াল হাসপাতাল হলরুমে নির্বাচন সংক্রান্ত দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, উপজেলা বিএনপির সদস্য নূর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, ইউনিয়ন যুবদলের আহবায়ক আঞ্জু মন্ডল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুবদল নেতা মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন, যুবদল নেতা মানিক মিয়া, সাহাদাত হোসেন মিঠু, ছাত্রদল নেতা মিনহাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
শেষে সাবেক এমপি লালু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে মহিলা কর্মীদের মাঝে লিফলেট বান্ডিল বিতরণ করেন।
আমন্ত্রণ/এসিজি
খালেদা জিয়া অসুস্থ, তার জন্য নামাজ পড়ে দোয়া করবেন সবাই -বগুড়ায় সাবেক এমপি লালু
নভেম্বর ৩০, ২০২৫
































