গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দীর্ঘ দিন পরে দিনাজপুরের হাকিমপুরে বাংলাদেশ স্কাউটস হাকিমপুর উপজেলা শাখার নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (৩০ নভেম্বর) বাদ মাগরিব বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে হাকিমপুর উপজেলা স্কাউটস এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাব্বির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মো. আবতাবুজ্জামান তাজ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাসুদ রানা, উপজেলা স্কাউটস এর কমিশনার মো. আনোয়ারুল হক টুকু সহ আরও অনেকে।
উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোঃ আবতাবুজ্জামান তাজ বলেন, দীর্ঘ দিন থেকে আমাদের উপজেলা স্কাউটস এর নিদিষ্ট কোন কার্যালয় ছিলো না। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সার্বিক প্রচেষ্টায় হাকিমপুর উপজেলা স্কাউটস এর নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। এতে করে আগামী দিনে হাকিমপুর উপজেলা স্কাউটস এর কার্যক্রম আরও গতিশল হবে বলে আমি মনে করি।
আমন্ত্রণ/এসিজি
হাকিমপুরে উপজেলা স্কাউটসের নতুন কার্যালয়ের উদ্বোধন
নভেম্বর ৩০, ২০২৫
































