বগুড়া ব্যুরো:
বগুড়া লেখক চক্রের আয়োজনে উৎসব পুনর্মিলনীর মধ্য দিয়ে শেষ হলো দুদিনের কবি সম্মেলন। রবিবার (৩০ নভেম্বর) সমাপনীতে ছিলো কোলাহল থেকে দূরে, শহরের সন্নিকটে মমইন ইকোপার্কে কবি আড্ডা, আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
টিএমএসএস বিনোদন জগৎ মূলমঞ্চে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ লোক গবেষক ড. বেলাল হোসেন।
বগুড়া লেখক চক্রের সভাপতি সম্পাদক ইসলাম রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজজক বকুল। সম্মানিত অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের, সংগঠনের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, কবি-সাংবাদিক মেহেরুল সুজন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক শাহ্ আলম নাজমুল কবির, ড. এনামুল হক, আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ আব্দুল হান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সিকতা কাজল, বাচিকশিল্পী অলক পাল, কবি রবিউল করিম হৃদয়।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র, গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তরিকুল ইসলাম, ডিপিএমজি আনোয়ার মল্লিক, বগুড়া পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোস্তাফিজার রহমান ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমরান নাজির। কবিতা পাঠ করেন-হাবীবুল্লাহ জুয়েল, মাহফুজ সুইট, সিকতা কাজল, প্রিয়ম পলাশ, অনন্য রাসেল, বিশ্বজিৎ দাশ, আবু রায়হান প্রমুখ। পরে আয়োজন করা হয় বগুড়ার এতিহ্যবাঞী খাবার আলুঘাটিঁর। সমাপনীতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সারাদিনের আনন্দ শেষে বিদায়ের মুহুর্তে সবার চোখ ভারী হয়ে আসে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাঁটি দিয়ে শেষ হলো দুই দিনের কবি সম্মেলন
নভেম্বর ৩০, ২০২৫






























