মো. আসতারুল আলম, দিনাজপুর :
বাংলাদেশ কারাতে ফেডারেশন দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আজ শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশন দিনাজপুর জেলা শাখার প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর রেফারী ও কোচ সনদ প্রাপ্ত মো. মাহবুব-উল-আলম জুয়েল ব্লাক বেল্ট ২য় ড্যান, সহকারী প্রশিক্ষক মো. রাশেদুল ইসলাম রুবেল ব্লাক বেল্ট এবং মো. হাসিনুর রহমান ব্লাক বেল্ট। সাথে ছিলেন উক্ত ফেডারেশনের বিভিন্ন ক্যাটাগরি-বেল্ট এর প্রিয় ছাত্র/ছাত্রীবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনাজপুরে বাংলাদেশ কারাতে ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
ফেব্রুয়ারি ২১, ২০২৫


































