গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের মারুফা বেগম (২১) নামের এক নববধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রামের ইসরাইল হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের সুধার ধাপ গ্রামের মোতলেব শেখের কন্যা। মাত্র একমাস আসে ফারুফার সাথে ইসরাইলের বিয়ে হয়ে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে গলায় ওড়না ফাঁস লাগানো অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান বিয়ের পর থেকে পারিবারিক দরিদ্রতার কারনে তার স্বামী কাজের জন্য ঢাকা যেতে চাইলে সে নানারকম টালবাহানা করে। পরে ইসরাইল জোরপূর্বক ঢাকায় চলে যায়। গত সপ্তাহে আগে তার স্বামী ছুটি নিয়ে বাড়িতে আসে। গতকাল আবার ইসরাইল ঢাকায় যেতে চাইলে সে বাঁধা দেয়। পরে চুপিসারে ঢাকায় চলে যায়। এ ঘটনায় মারুফা অভিমান করে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আতœহত্যা করে। কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ গৃহবধুর মরদেহ উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক তারেকুল ইসলাম বলেন ওই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ময়নাতদন্ত রির্পোট এলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অক্টোবর ৯, ২০২৪


































