আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
বাংলা স্কুল শিক্ষার্থী ফাউন্ডেশনের গঠণতন্ত্র অনুমোদিত হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি এ কে এম মেহেরুল্লাহ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত ফোরামের এক সভায় শনিবার রাতে গঠণতন্ত্রটি অনুমোদিত হয়।
অনুমোদনের আগে খসড়া আকারে গঠণতন্ত্রটি উপস্থাপন করেন শিক্ষার্থী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক। নির্বাহি পরিষদের কর্মকর্তাদের মধ্যে খসড়া গঠণতন্ত্রের উপর আলোচনা করেন আজহারুল আজাদ জুয়েল, সিরাজুল আলম বাবু, মো. আকতারুল ইসলাম রাঙ্গা, মো. আহাসান হাবিব, আ. ই. মো. আনোয়ার (ডিয়ার), মাহবুব হোসেন জনি, এ কে এম আব্দুস সালাম তুহিন, বশির আহম্মদ বাবু, মো. আমিরুল ইসলাম, শেখ মনাব্বের হোসেন, এম এ মামুন বিপ্লব ও শিমুল। আলোচনা শেষে কিছু সংশোধনীর পর গঠনতন্ত্রটি চুড়ান্তভাবে অনুমোদন করা হয়।
আমন্ত্রণ/এসিজি
বাংলা স্কুল শিক্ষার্থী ফাউন্ডেশনের গঠণতন্ত্র অনুমোদন
সেপ্টেম্বর ২৩, ২০২৪

































