আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
দিনাজপুরে আসন্ন দূর্গোৎসব সুস্থ্যভাবে অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন দৈনিক উত্তর বাংলা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান। তিনি নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) পল্লীশ্রী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেলে পূজা সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি মত বিনিময় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। দিনাজপুরের নাট্যকার তারেকুজ্জামান তারেক, দৈনিক উত্তর বাংলার নির্বাহি সম্পাদক জিনাত রহমান, উপন্যাসিক লায়লা চৌধুরী, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, মহিলা পরিষদের জেলা সম্পাদক রুবিনা আকতার, আস্থা প্রকল্প-দিনাজপুর এর যুগ্ম আহŸায়ক আফসানা ইমু, মনিটরিং কো-অর্ডিনেটর ফয়সাল হাবিব, ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, হাসিবুর রহমান হিমেল, শক্লা কুন্ডু, শিক্ষক ফজলুর রহমান, বীরগঞ্জের কমলাকান্ত হাঁসদা, পার্বতীপুরের মাহফুজুর রহমান, চিরিরবন্দরের নুরুল হক প্রমুখ আলোচনা করেন। সভা সঞ্চালন করেন আস্থা প্রকল্পের ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. কামরুজ্জামান।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে ডেমোক্রেসি ওয়াচ এর আস্থা প্রকল্পের উদ্যোগে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সেপ্টেম্বর ২৩, ২০২৪
































