বগুড়া ব্যুরো :
বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রিয়াদ নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। রিয়াদ ওই এলাকার মৃত তারার ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
ঘটনাস্থলে থাকা হাসান নামের এক যুবক বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা কয়েকজন দেখি রক্তাক্ত অবস্থায় কৈচর খেলার মাঠে রিয়াদ পড়ে আছে। তখন আমিসহ আর একজন মিলে দ্রæত রিয়াদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রিয়াদের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রæপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রæপের মধ্যে মারামারি হয়। সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি


































