বগুড়া ব্যুরো :
বগুড়ায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন হাসনা আফরোজা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বগুড়া ইতিহাসে তিনিই প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন। যোগদানের পরদিন শুক্রবার (১৩ সেপ্টেম্বর) তিনি গাবতলী উপজেলার নশিপুরের ইউনিয়নে বাগবাড়িতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভ‚মি ও তার বাড়ি পরিদর্শন করছেন।
এরপর নবাগত জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা মহিষাবান ইউনিয়নে জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মন্ডল পন্ডিতের বাড়িও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা, নশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান জোবাইদুর রহমান গামা, পুলিশ পরির্দশক (তদন্ত) আ. শুকুর, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ফারুক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম বজলু, উপজেলা সমবায় ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক হোসনা আফরোজা বাগবাড়িতে শহীদ জিয়া রেড ক্রিসেন্ট মাতৃসনদ ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করেছেন।
অপরদিকে, মহিষাবান ইউনিয়নে জিয়াউর রহমানের দাদা মরহুম কামাল উদ্দিন মন্ডল পন্ডিতের কবর জিয়ারত উপলক্ষে দোয়া মোনাজাত করেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
আমন্ত্রণ/এসিজি


































