আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ফুটবল সংস্কার ও উন্নয়ন কমিটির উদ্যোগে আজ শনিবার (৩১ আগস্ট) সকালে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ফুটবল খেলোয়াড় শিক্ষক সাক্ষী গোপাল।
স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে ক্রীড়া শিক্ষক মো. হারুন উর রশীদের সঞ্চালনা আয়োজিত ফুলবাড়ী উপজেলা ফুটবল সংস্কার ও উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী জুয়েলারী মালিক সমিতির সভাপতি সমাজসেবক মো. সাজাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী সাংবাদিক মো. তাজমিলুর রহমান নয়ন, উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সমাজসেবক মো. মানিক মন্ডল, পৌর কাউন্সিলর মো. আব্দুল জব্বার মাসুদ, ক্রীড়ামোদী অমিতাভ সরকার অমিত, মো. মামুন মন্ডল বাবু, মো. মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ রানা, সাংবাদিক হারুন উর রশীদ, সাবেক কৃতি ফুটবলার মো. জমির উদ্দিন সরকার, মো. সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় ফুলবাড় উপজেলার ক্রীড়াঙ্গনকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী উপজেলা ফুটবল সংস্কার ও উন্নয়ন কমিটির সভা
আগস্ট ৩১, ২০২৪
































