বগুড়া ব্যুরো:
বগুড়ার শিবগঞ্জে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলার ৬২টি পূজা মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত অনুদান বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম।এর মধ্যে ৫৮টি দুর্গা মণ্ডপ ও ৪ কাত্যায়নী পূজা মণ্ডপে এই অনুদান দেওয়া হয়। প্রতি মণ্ডপে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি মীর শাহে আলম বলেন, বিএনপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে সমানভাবে থাকে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সকল মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়তে চাই। আমাদের প্রতিটি নেতা-কর্মী আপনাদের ধর্মীয় উৎসবে পাশে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলায় ৫৭টি দুর্গাপূজায় মণ্ডপে অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, সহ-সভাপতি নুরে আলম মামুন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, তাহেরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু, সাধারন সম্পাদক সুবীর কুমার দত্ত, শিবগঞ্জ কেন্দ্রীয় বানাইল বারোয়ারি শিব মন্দিরের সাধারণ সম্পাদক আশীষ কুমার রায়, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জের ৬২ পূজা মণ্ডপ পেল তারেক রহমানের অনুদান
সেপ্টেম্বর ২৪, ২০২৫


































