আতিউর রহমান, আমন্ত্রণ প্রতিবেদক, বিরল :
দিনাজপুরের বিরলের কামদেবপুরকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহষ্পতিবার বিকেলে কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আয়োজিত জনসভায় কামদেবপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. আব্দুস শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার ওসি (তদন্ত) মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মজৈন বিওপি কমান্ডার মো. শুকুর আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. মশিউর রহমান।
অন্যান্যদের মধ্যে কালিয়াগঞ্জ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও. মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মানিকুল ইসলাম মানিক, শিক্ষক ও সমাজ সেবক মোঃ মুরসালিন কাফি, কাজী মো. মোজাফ্ফর হোসেন, সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. মানিক, ইউপি সদস্য মো. শরিফ উদ্দিন, মো. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন মো. হাসান।
বক্তারা মাদক ও সামাজিক অসংগতির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
বিরলের কামদেবপুরে মাদক বিরোধী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত
অক্টোবর ১৭, ২০২৪


































