নাচোল সংবাদদাতা :
নাচোলে পুলিশের মনোবল ফেরাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা মতবিনিময় সভা করেছেন। রবিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় নাচোল থানা চত্বরে বৈষম্যবিরোধী নাচোলের সাধারণ শিক্ষার্থীরা ওসি ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় করেন।
শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশে পরিবর্তনের হাওয়া বইছে। পূর্বের সকল জঞ্জাল পরিষ্কার করার সময় এসেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের এখনই সময়। সরকার পতনে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মাদক ব্যবসায়ী, চুরি ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এর থেকে বেরোতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কদের এক সাথে কাজ করতে হবে।
শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় ৬ষ্ঠ দিনেও নাচোল উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের কাজ এবং বাজার এলাকায় পরিস্কার – পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রেখেছেন।
আমন্ত্রণ/এসিজি


































