সাঁথিয়া সংবাদদাতা :
পাবনার সাঁথিয়ায় শনিবার (১০ আগস্ট) রাতে সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম বন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু, জেলা বিএনপির সদস্য মলয় দাস রায়, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ,
সাঁথিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি নাজমুল বারি নাহিদ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
সাঁথিয়ায় সাংবাদিক ও হিন্দু সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়
আগস্ট ১১, ২০২৪


































