পোরশা সংবাদদাতা :
নওগাঁর পোরশায় রোববার (১১ আগস্ট) সকালে বিজিবি’র জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও -৮৮৩৩ সুবেদার মুনসেদ আলী এর নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় স্থানীয় ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তি বর্গসহ শতাধীক জনগণ উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। এসময় ১৬ বিজিবি’র কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































