মো. ফারুক হোসেন, হিলি :
দেশে চলছে সংস্কার হিলি হবে পরিষ্কার’ এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থালবন্দর শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সকাল ১১ টায় বৈষম্যবিরাধী শিক্ষার্থীদের আয়োজনে বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে একত্রিত হয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা ৫টি দলে বিভক্ত হয়ে সম্প্রতি ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া হিলি স্থলবন্দর এলাকার অপরিচ্ছন্ন এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এসময় শিক্ষার্থীরা হিলি স্থলবন্দরের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসিয়ে দেন। ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলানোসহ সবাইকে নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহŸান জানান শিক্ষার্থীরা ।
ইতোপূর্বে হিলি রেলওয়ে স্টেশনে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের অতর্কিত হামলার প্রতিবাদে এবং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে শিক্ষার্থীরা রেলস্টেশন পরিস্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আমন্ত্রণ/এসিজি


































