মো. নাজমুল হোসেন, বীরগঞ্জ :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর নেতৃত্বে একটি সেনাবাহিনীর টিম সহ বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ও ৯ন সাতোর ইউনিয়নের মাহানপুর বাজার,ব্যাঙ্গের মোড়,২৮ মাইল বাজারসহ বিভিন্ন বাজারের দোকানপাট ভাংচুর পরিদর্শন করা হয়।
বুধবার (৭ আগস্ট)দুপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলা,বাড়ির আসবাবপত্র লুটসহ বিভিন্ন ভয়ভীতি কমাতে ইউএনও মো. ফজলে এলাহী সর্বসাধারণকে সতর্ক করেন।
এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের বীরগঞ্জ উপজেলার সমন্বয়কারী আবু বক্কর সুমন বলেন, আমাদের মধ্যে আর কোন ধ্বংসলীলা চলবে না। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধ থাকবো।
ইউএনও মো. ফজলে এলাহী বলেন, বাংলাদেশের শান্তিপ্রিয় ছাত্র ও নাগরিক মিলে দেশকে পরিবর্তন করেছে। বীরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ও ছাত্রদের সঙ্গে পর্যায়ক্রমে মিটিং করে করা হয়েছে। কোন ধরনের সহিংসতা যেন না হয়। আবার কেউ ধ্বংসাত্মক কাজ করেন, কোন ছাড় দেয়া হবে না। দুষ্কৃতিকারীদের কোন ঠাই নেই এবং সংখ্যালঘুদের ওপরে হামলা, বাড়িঘর ভাঙচুর করা যাবে না। রাত জেগে হলেও পাহারা দিয়ে রাষ্ট্রের সম্পদ এবং নিজেদের রক্ষার্থে সড়ক থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন জেমিয়ন রায়, সাকিব রহমান, ইয়াসিন ইসলাম, মেহেরুল ইসলাম মেহের, বিপ্লবী যুব উন্নয়ন সংঘ প্রাণনগর (২৫ মাইল) সংগঠনের সদস্য আদিল মাহমুদ, রিজু, আরিফ হোসেন, মোমিন, শামীম, আলী আহমেদসহ বীরগঞ্জ উপজেলার রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
বীরগঞ্জে দোকানপাট ভাংচুর সংখ্যালঘু পরিবারের ভয়ভীতি কমাতে মাঠে – ইউএনও
আগস্ট ৭, ২০২৪
































