রাকিবুল ইসলাম, দিনাজপুর :
দিনাজপুরে কারফিউয়ের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে বিরল উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্যপণ্য পৌঁছে দেন ইয়ামাহা রাইডার্স ক্লাব দিনাজপুরের সদস্যরা। বিতরণকৃত খাদ্যপণ্যের মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, তেল ইত্যাদি। এসিআই মটরস ইয়ামাহার সহযোগিতায় এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে।
খাদ্যপণ্য বিতরণকারিরা জানান, চলমান কারফিউ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষগুলোর কষ্ট লাঘবের জন্য এই খাদ্যপণ্য বিতরণ কার্যক্রম। যে কোন সংকটময় মুহুর্তে ও পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ অতিতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন এসিআই মটরস এর সিনিয়র মার্কেটিং অফিসার অমিত চৌধুরী, ইয়ামাহা রাইডার্স ক্লাবের দিনাজপুর এডমিন ফাহিম, মডারেটর সজিব, অন্তর প্রমুখ।
আমন্ত্রণ/এজি

































