রাকিবুল ইসলাম, দিনাজপুর :
দিনাজপুরে অভিনব কায়দায় মোটরসাইকেলের সিটের নিচে ও ট্যাংকির ভিতরে লুকিয়ে ফেন্সিডিল পাচারের সময় উজ্জ্বল হোসেন (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া মাদক কারবারি উজ্জ্বল হোসেন বিরল উপঝেলা সদরের আব্দুল জব্বারের ছেলে।
শনিবার (২৭ জুলাই) দুপুর দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মোহনপুর ব্রিজে অভিযান চালিয়ে সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের সিচের নিচে ও ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক কারবারি উজ্জ¦ল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবীর বলেন, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে মোটরসাইকেলসহ ফেন্সিডিল জব্দ : মাদক কারবারি গ্রেপ্তার
জুলাই ২৭, ২০২৪
































