মোরশেদ উল আলম, চিরিরবন্দর :
দিনাজপুরের চিরিরবন্দরে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেলতলী জাগরণী সংঘের আয়োজনে কাবাডি ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক।
ক্লাবের সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. ময়েন উদ্দিন শাহ, চিরিরবন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় নীলফামারী জেলা কাবাডি দল ৪৭-৩২ পয়েন্টে চিরিরবন্দর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলাটি পরিচালনা করেন মোরশেদ উল আলম, জালাল হোসেন, নজরুল ইসলাম, সাজেদুর রহমান রুবেল, মাসুদ হোসেন, হাবিবুর রহমান ও শফিক হোসেন।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
সেপ্টেম্বর ১৫, ২০২৪


































