আমন্ত্রণ প্রতিবেদক :
পরিচয় মিলেছে দিনাজপুরের ফুলবাড়ীতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির। ব্যক্তিটি ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গি গঙ্গাপ্রসাদ আলুরডাঙ্গা আদিবাসীপাড়ার মৃত সাবা মার্ডীর ছেলে ইমানুয়েল মার্ডী দুকুম (৩৬)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ক্ষুদে বার্তার মাধ্যমে মৃত ব্যক্তির নাম ও পরিচয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আজ সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ সুজাপুর বউ মেলা এলাকার পার্শ্বের ড্রেনের ভেতর থেকে ইমানুয়েল মার্ডী দুকুমের (৩৬)মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
উল্লেখ্য, ইমানুয়েল মার্ডী দুকুমের (৩৬)মরদেহ উদ্ধার অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়ার পরপরই অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ এ “ফুলবাড়ীতে অজ্ঞাত ব্যক্তি মরদেহ উদ্ধার” শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়।
ফলো আপ -পরিচয় মিলেছে ফুলবাড়ীতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তি মরদেহের
জুলাই ৮, ২০২৪


































