আমন্ত্রণ প্রতিবেদক :
বিশ্বকাপ ঘিরে সারাবিশে^র সাথে উম্মাদনায় মেতে উঠেছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুটবলপ্রেমীরা। বিশ^কাপের আমেজে ফুলবাড়ীতে ফুটবল প্রেমীদের উম্মাদনা ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাসাবাড়ীর ছাদে, গাছে, ব্যবসাপ্রতিষ্ঠানে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানীসহ বিভিন্ন দেশের পতাকা শোভা পাচ্ছে। কেউ কেউ শরীরে জড়িয়ে নিচ্ছে স্ব-স্ব ফুটবল দলের জার্সি। চায়ের দোকানে জমে উঠেছে নানা বয়সি ফুটবল প্রেমিদের আড্ডা। সবচেয়ে বেশি আলোচনায় ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে। তবে এবার ইরানযুদ্ধের প্রভাবে ইরানের পক্ষে ইরানি দলের সর্মথনও বেড়েছে।
এদিকে খেলা দেখার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পৌরশহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাটবাজারের জনবহুল এলাকা, পাড়া মহল্লায়, স্থানীয় ক্লাবে এবং মোড়ে মোড়ে প্রজেক্টরে খেলা দেখার জন্য টাঙানা হয়েছে বিশাল আকারে পর্দা। পৌর শহরের বাজার সড়কে সেঞ্চুরি ক্লাবের উদ্যোগে সড়কের এক পাশে টাঙানো হয়েছে সাড়ে ৫০০ ফিট লম্বা বিশাল একটি আর্জেন্টিনার পতাকা। যা দেখে মুগ্ধ হচ্ছেন ফুটবল প্রেমিরা।
সেঞ্চুরি ক্লাবের সদস্যরা বলেন, ‘আমরা আর্জেন্টিনা দলকে পছন্দ করি তাই সকলে মিলে বিশাল পতাকা তৈরি করেছি। বিশ^কাপ উপলক্ষে প্রিয় দলকে শুভেচ্ছা জানাতেই আমাদের এই আয়োজন।’
এদিকে বিশ^কাপ ঘিরে শহরের ক্রীড়া সামগ্রীর দোকানগুলোতে এখন ভীষণ ভিড়। বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি এবং পতাকা। বিভিন্ন এলাকায় দুই দলের সমর্থকরা প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দিয়ে করছে নানা আয়োজন। সব মিলিয়ে, মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয়েছে মাঠের বাইরের ফুটবল উন্মাদনা।
স্থানীয়দের প্রত্যাশা, এই উন্মাদনা যেন শুধু খেলাই সীমাবদ্ধ থাকে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই শেষ হয় বিশ^ ফুটবলের এই শ্রেষ্ঠ আসর।
ব্রাজিল সমর্থক আনন্দ কুমার গুপ্ত বলেন, ‘ফুটবল মানেই ব্রাজিল, ব্রাজিল মানে ফুটবল।’ আর্জেন্টিনা সমর্থক মেহেদী হাছান বলেন, ২০২২ সালের বিশ^কাপ জয়ের গৌরবগাঁথার পুনরাবৃত্তি ঘটবে ২০২৬ সালেও বিশ^ ফুটবলের সর্বোচ্চ ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতে।
জার্সি কিনতে আসা শরিফুল ইসলাম বলেন, ‘আমার ছেলে নেইমারের ভক্ত। তাই ব্রাজিলের জার্সি কিনেছি। জার্সিতে ওর নামও লিখে দেব। শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ^কাপ এলেই বন্ধুদের সঙ্গে নতুন জার্সি কিনি। এবার মেসির শেষ বিশ^কাপ হতে পারে, তাই বিশেষভাবে আর্জেন্টিনার জার্সি কিনেছি।’ জার্সি কিনতে আসা গৃহিণী নওশিন আক্তার বলেন, ‘আমার দুই ছেলে-মেয়ে ব্রাজিলের ভক্ত। ওদের জন্য জার্সি কিনেছি। বিশ^কাপ ঘিরে বাসায়ও আলাদা একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে।’
পৌর শহরের শুভ খেলা ঘরের স্বত্বাধীকারী তারিকুজ্জামান শুভ জানান, কয়েক সপ্তাহ ধরে ফুটবল বিশ^কাপের জন্য জার্সি বিক্রি বেড়েছে কয়েকগুণ। বিভিন্ন দলের জার্সি ও পতাকা বিক্রি হচ্ছে। তবে এর মধ্যে ব্রাজিল ও আর্জন্টিনার পতাকা তুলনামূলক বেশি। আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইরান ও জার্মানীর পতাকাও বিক্রি হচ্ছে।
তিনি বলেন, জার্সি ১৫০ টাকা থেকে ১২০০ টাকা এবং পতাকা ৮০ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জার্সিতে প্রিয় খেলোয়াড় কিংবা নিজের নাম লিখে দেয়া হচ্ছে। অনেকে সন্তানদের জন্য জার্সি-পতাকা কিনে নিয়ে যাচ্ছেন।
আমন্ত্রণ/এজি
বিশ্বকাপ ঘিরে ফুলবাড়ীতে ফুটবল প্রেমীদের উম্মাদনা;
জুন ১২, ২০২৬


































