দৈনিক আমন্ত্রণ, পঞ্চগড় :
বৃহস্পতিবার (৯ মে) দিনব্যাপী ভোট গ্রহণের পর রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. এ হাসান প্রধান।
এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল। এ প্যানেলে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদসহ সমিতির সৃষ্ট ১০ পদের ৬টিই তাদের দখলে। সভাপতি পদে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুর রহমান ও ১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। তারা উভয়েই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের। এবার ১০টি পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক, লিগ্যাল এইড সম্পাদক এবং দুইজন কার্যনির্বাহী সদস্য পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
ঘোষিত ফলাফল অনুযায়ী- সহ-সাধারণ সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে ফখরুল হাসান তপু (আওয়ামী লীগ), লিগ্যাল এইড সম্পাদক পদে ১১১ ভোট পেয়ে রওশন আখতার লাভলী (বিএনপি), লাইব্রেরী সম্পাদক পদে ১৩১ ভোট পেয়ে হুমায়ুন কবীর বিপ্লব (আওয়ামী লীগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১১৮ ভোট পেয়ে ইয়াছিনুল হক দুলাল (বিএনপি) বিজয়ী হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ১৫১ ভোট পেয়ে মেহেদী হাসান মিলন (বিএনপি), ১১০ ভোট পেয়ে আলী আসমান বিপুল (আওয়ামী লীগ), ১১২ ভোট পেয়ে মাসুদ পারভেজ (বিএনপি) এবং ১২৬ ভোট পেয়ে আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ) বিজয়ী হয়েছেন।
নির্বাচন কমিশনার অ্যাড. এ. হাসান প্রধান জানান, জেলা আইনজীবী সমিতির ১০ পদের নির্বাচনে মোট ভোটার ২৩১ জন হলেও ভোট দিয়েছেন ২২৬ জন। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাড. মনিরুজ্জামান মানিক ও অ্যাড. জাহাঙ্গীর আলম।
পঞ্চগড় আইনজীবী সমিতির নেতৃত্বে আমিনুর-নজরুল
মে ১০, ২০২৪


































