আতিউর রহমান, বিরল (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরলে আগুনে ভূস্মীভূত ৫ পরিবারের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা এবং ভূক্তভোগীরা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছেন।
আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টায় বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সুখদেবপুর গ্রামে এ ঘটনা ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভূক্তভোগীরা জানান, ০৫টি পরিবারের ঘর-বাড়ীতে থাকা মালামালসহ প্রায় ক্ষয়ক্ষতি হয়েছে ৪ লক্ষ টাকার। প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করছেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
বিরলে আগুনে ভূস্মীভূত ০৫ পরিবারের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
জুন ১৬, ২০২৬
































