ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি নিবাসী, পঞ্চগড় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও দিনাজপুর আইডিইবির মহিলা ও পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সুফিয়া সুলতানার স্বামী দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ২নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবুর বোন জামাই তোজাম্মেল হক (৭২)এর জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল দশটায় চাউলিয়াপট্টি শিক্ষা ভবন কমপ্লেক্স জামে মসজিদ মাঠে মরহুমের নামাজের জানাজায় অংশ নেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাহেদুল করিম, সহকারী প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল বাকী, ইইডি ঠাকুরগাঁও এর নির্বাহী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, এলজিইডি দিনাজপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহমেদ সেতু, দিগন্ত শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক গজনবী, দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহনুর রশিদ, দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবু তৈয়ব আলী দুলাল, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. নুরুল হুদা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন,সহ সভাপতি হাসানুজ্জামান উজ্জল, মো. আখতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ সুমন, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক আমন্ত্রণ প্রতিবেদক মো. ইউসুফ আলী, দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির অপু, বিএমডিএ এর সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, মরহুমের আত্মীয়-স্বজন ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মুসুল্লী বৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের ঠিকাদার বৃন্দ, আইনজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
জানাজা শেষে দিনাজপুর শহরের উত্তর ফরিদপুর কবরস্থানে মহরমের দাফনকার্য সম্পন্ন করা হয়।
আগামীকাল বুধবার বাদ আছর চাউলিয়াপট্টি শিক্ষা ভবন কমপ্লেক্স জামে মসজিদে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অসুস্থ জনিত কারনে তোজাম্মেল হক ১৫ জুন সোমবার আনুমানিক সকাল ১১ টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আমন্ত্রণ/এজি
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুফিয়া সুলতানার স্বামী তোজাম্মেলের জানাজা ও দাফন কার্যসম্পন্ন
জুন ১৬, ২০২৬
































