আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় স্বপ্নসেবা নামে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ৪০ জন উপকারভোগীর হাতে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৭ মার্চ)) সকাল ১১টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।এসময় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট লুৎফর রহমান এবং বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নসেবা সংগঠনের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, মুকুল, সদস্য তাজবিউল হাসান মুরাদ, জুয়েল রানা, শাহীন শেখ নিরব, মেহেদী হাসান, এসএম নোমান, রাসেল মাহমুদ, শিহাব উদ্দিন ও ইসমাইল হোসেনসহ অন্যান্যরা।
আলোচনা শেষে উপকারভোগীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে স্বপ্নসেবার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মার্চ ১৭, ২০২৬


































