মো. আজহার ইমাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শ্রমিকদের সম্মানে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ)) বিকেল সাড়ে ৩টায় বিরামপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ও বিরামপুর থানা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিরামপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির বিরামপুর উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে বিরামপুর পৌরসভার বিভিন্ন এলাকার রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের মাঝে সেমাই, চিনি ও গুঁড়াদুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি মোসলেম উদ্দিন, পৌরশাখার সভাপতি মজনুর রশিদ, বিরামপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামির বিরামপুর পৌর শাখার সভাপতি মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি


































