প্লাবন শুভ :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শতবছরের প্রাচীনতম সামাজিক সংগঠন জগন্নাথপুর রাজবংশীয় ক্ষত্রিয় সমিতির উদ্যোগে উপজেলা কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার এলুয়ারী ইউনিয়নের জগন্নাথপুর রাজবংশীয় ক্ষত্রিয় সমিতির কার্যালয়ে আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসার সহায়তার অর্থ প্রদান করা হয়।
সমিতির সভাপতি প্রবীণ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রনবেশ রায় চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ মন্দির সংস্কার ও চিকিৎসা সহায়তার অর্থ প্রদান অনুষ্ঠানের বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র বর্মন, কার্যকরী সদস্য জ্যোতিষ চন্দ্র রায় প্রমুখ।শেষে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান, ৩টি মন্দির সংস্কারের অর্থ ও ২০ জন হতদরিদ্র অসুস্থ রোগীর মাঝে চিকিৎসার সহায়তার অর্থ তুলে দেয়া হয়।
































