আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের মেলাবাড়ী যুব সমাজের উদ্যোগে ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল- শ্লোগান ধারণ করে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন করা হয়েছে।
আলাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, উদ্বোধক আলাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুস সাকিব বাবুল, বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম, ফুলবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব মো. মানিক মন্ডল প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় বিরামপুর ফুটবল একাডেমি বনাম হরিরামপুর একতা ক্লাব এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়্। খেলায় বিপুর সংখ্যক ফুটবল প্রেমি দর্শকের সমাগম ঘটে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
অক্টোবর ৩০, ২০২৪
































