আমন্ত্রণ রিপোর্ট :
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত এক বছরে সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬ কোটি ৬ লাখ ৩ হাজার ৩১৮ টাকা মূল্যের পণ্য আটক করেছে। এ সময় ৩৬ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৭জানুযারি) দুপুরে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের বিভিন্ন এলাকায় ৫৮৮টি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬ কোটি ৬ লাখ ৩ হাজার ৩১৮ টাকা মূল্যের পণ্য আটক করেছে। এ সময় ৩৬ জনকে আটক করা হয়েছে।
চোরাচালান বিরোধী অভিযানে ৩ হাজার ৮১২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪২৫ বোতল এমকেডিল, ১ হাজার ৭৮৮ বোতল ইস্কফ সিরাপ, ১২.০৯২ কেজি গাজা, ৬২৪ পিস ইয়াবা বড়ি, ৮ হাজার ৭৩১ বোতল বিদেশী মদ, ৪২ হাজার ০৯১ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ২ লাখ ২ হাজার ২৩৯ পিস নেশাজাতীয় বড়ি, ০.১৪ কেজি কোকেন, ১০.৭৫ লিটার বাংলাদেশী মদ, ৬৮৬ বোতল বাংলাদেশী হোমিওপ্যাথিক এ্যালকোহল, ৬৮ হাজার ৫২৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৪ লাখ ৪ হাজার ১৬৫ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট, ৬টি ভারতীয় গরু, ৩৫ প্যাকেট কীটনাশক, ২১৫ প্যাকেট পাতার বিড়ি, ২টি লেহেঙ্গা, ১০টি শাড়ি, ৬৪ পিস বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ২ হাজার ১৪৪ পিস বিভিন্ন প্রকার প্রসাধনি সামগ্রী, ৫টি মোটর সাইকেল, ৮টি মোবাইল এবং ৩টি বাইসাইকেল আটক করা হয়েছে।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, দেশের সীমান্ত রক্ষায় আমরা বদ্ধপরিকর। সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক, মানবপাচার রোধ এবং চোরাচালান প্রতিরোধে দিনরাত কঠোর নজরদারী রাখছে বিজিবি সদস্যরা। এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় ৫৮৮টি অভিযান পরিচালনার মাধ্যমে গত এক বছরে এসব মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটকসহ চোরাকারবারিদের আটক করতে সক্ষম হয়েছে বিজিবি সদস্যরা। এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
আমন্ত্রণ/এজি


































