মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এসএসসি পরিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিন নগর ক্লাবের মোড় নামক স্থানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শিরা জানান, চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর, ইট নিয়ে বিন্নাকুড়ি বাজারের দিকে যাওয়ার প্রাক্কালে বিপরীত দিক বিন্নাকুড়ি বাজার হতে কয়েকজন বন্ধু দুপুরের খাওয়া শেষে অটোচার্জার যোগে চিরিরবন্দর ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচার্জারটি দুমড়ে মুচড়ে যায়।এসময় অটোযাত্রী খালিদ মোহাম্মদ (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থী গুরুতর আহত হয় এবং অন্যান্য বন্ধুরাও আহত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতদের পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর আহত খালিদ মোহাম্মদকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আহসান হাবিব বলেন, ট্রাক্টর চালক পলাতক রয়েছে। ট্রাক্টরটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমন্ত্রণ/এজি
চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু
জানুয়ারি ১২, ২০২৬
































