আমন্ত্রণ প্রতিবেদক :
দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া ও দৈনিক উত্তরবাংলা পত্রিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি এবং ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জিল্লুর রহমান (৭৪) মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঘোড়াঘাটে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
প্রবীণ এই সাংবাদিক কিছুদিন থেকেই লিভার ক্যান্সার, ডায়াবেটিস ও অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (৪ মার্চ) তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ীতে আনার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু ঘটে।
তিনি দীর্ঘদিন থেকে দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া, দিনাজপুরের দৈনিক উত্তরবাংলা পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী-গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ঘোড়াঘাট উপজেলার প্রশাসনিক কর্তকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দৈনিক ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার মতিউর রহমান, ফুলবাড়ী সংবাদদাতা ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, বিরামপুর সংবাদদাতা মো. নজরুল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মো. আফজাল হোসেন শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
দৈনিক ইত্তেফাকের ঘোড়াঘাট সংবাদদাতার ইন্তেকাল
মার্চ ৬, ২০২৫
































