গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শওকত জামান, মুক্ত স্কাউট কর্মী রক্সি মিয়া, সাংস্কৃতিককর্মী উম্মে রাফিয়া অন্যরা।
এর আগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে জয়িতাদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন নারী নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































