আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী প্লানিং হাউজ ডিজাইন ফার্মের উদ্যোগে আজ শনিবার (২২ নভেম্বর) নির্মাণ শ্রমিকদের নিয়ে একদিনের প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্মাণ শ্রমিকদের নিয়ে একদিনের প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
প্রীতি ফুটবল টুর্ণামেন্টে উপজেলার রংমিস্ত্রি, রাজমিস্ত্রি, ও টাইলস মিস্ত্রিদের পৃথক ১০ দল খেলায় অংশ নেয়।
খেলায় ট্রাইবেকারে ৩-২ গোলে সিরাজুল একাদশ বিজয়ী হয়েছে এবং হামিদুল একাদশ রানার্সআপ হয়েছে।
এরআগে সকালে ওই মাঠে খোলার উদ্বোধন করেন ফুলবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন আনছারী। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেব একটি খাসি (ছাগল) এবং রানার্সআপ দলকে দুইটি রাজহাস প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল।
এতে সভাপতিত্ব করেন প্লানিং হাউজ ডিজাইন ফার্মের চেয়ারম্যান মো. নাহিদ আহমেদ এবং খেলা পরিচালনা করেন প্লানিং হাউজ ডিজাইন ফার্মের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. নাঈম ইসলাম।
খেলায় বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
আমন্ত্রণ/এসিজি


































