আমন্ত্রণ প্রতিবেদক :
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম এবং দাইনুর বিওপি’র সদস্যরা পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে চালিয়ে মালিক বিহীন বিপুল পরিমাণে মাদক দ্রব্য জব্দ করেছে।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, আজ শনিবার (২২ নভেম্বর) ভোরে ব্যাটালিয়নের অধিনস্থ দাইনুর বিওপি’র বিজিবি টহল দল অভিযান চালিয়ে মালিক বিহীন ২৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে।
একইভাবে শুক্রবার (২১ নভেম্বর) রাতে বড়গ্রাম সীমান্তে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় এক হাজার ৫ পিচ ভারতীয় নেশা জাতীয় বড়ি জব্দ করেছে। জব্দকৃত মাদক দ্রব্যের মোট মূল্য এক লাখ ১৭ হাজার ৯০০ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, বিজিবি সদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্য জব্দ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































