গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা। তাই প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রতিমা কারিগররা।
উপজেলায় ১৭ ইউনিয়ন ও ১টি প্যেরসভার এ বছর ১৩৩টি পূজা মন্ডপে শারদীয় পূজার আয়োজন চলছে। ২৮ সেপ্টম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী গজে আগমন আর দোলায় গমন করবেন। পূজার মন্ডপগুলোতে আলোকসজ্জাসহ নানা ধরণের আয়োজন শুরু হয়েছে।
উপজেলার পূজামÐপ ঘুরে দেখা যায়, কাদা-মাটি, বাঁশ খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা দেবীদুর্গার প্রতিমা তৈরি শেষ পর্যায়ে। এখন চলছে রং তুলির আচরে প্রতিমা আরো সুন্দর ও বর্ণিল করতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। পূজা যাতে সুষ্টু ও নির্বিঘ্নে ভাবে সম্পন্ন করা যায় এজন্য জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রসাশন সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সভা করেছে।
প্রতিমা তৈরির কাজ করতে আসা মালাকাররা বলেন, এবার জিনিসপত্রে দাম বৃদ্ধি পেলেও পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছি না। আবার বাপদাদার পেশাছাড়াও যাচ্ছে না।
সৌহার্দ পূর্ন পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পূজা অর্চনা করার আশা করছেন সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ পূজা উদযাপন কামিটির সভাপতি সুমন কুমার মোহন্ত। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা, শেষ হবে ২ অক্টোবর মহাদশমীর বির্সজনের মধ্যদিয়ে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জের ১৩৩ মন্ডপে শেষ পর্যায়ে প্রতিমা নির্মাণের কাজ : শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন
সেপ্টেম্বর ২১, ২০২৫


































