দৈনিক আমন্ত্রণ, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলায় ট্রাকচাপায় মমতাজ আলী নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আব্দুল জলিল নামে আরেক এএসআই। বৃহস্পতিবার (৯ মে) বিকাল সোয়া পাঁচটার দিকে সদর উপজেলার নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তারা দিনাজপুর কোতোয়ালি থানার পুলহাট পুলিশ ফাঁড়ির এএসআই। তাদের বাড়ি ঠাকুরগাঁওয়ে বলে জানা গেছে।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন বলেন, বিকালে একটি ঘটনার তদন্ত করতে মোটরসাইকেলে করে মমতাজ আলী ও আব্দুল জলিল দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথে নশিপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তারা। পরে ওই ট্রাক মমতাজ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দিনাজপুরে ট্রাকচাপায় পুলিশের এএসআই নিহত
মে ৯, ২০২৪
































