কাশী কুমার দাশ, দিনাজপুর :
দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় আজ রোববার (২১ সেপ্টেম্বর) প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকারের তত্ত¡াবধানে ৯ মাস হতে ১৫ বছরের রোগীদের বিশেষ করে শিশু রোগীদের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে দুইদিন ব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন, ফ্রি ওষুধ প্রদানসহ হাসাতপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, যাতায়াত ভাড়া প্রদান করে আসছি। তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছি। যারা এ ধরনের রোগীদের অপারেশন করাতে চান তাদের সিরিয়ালের জন্য পল্লব রায়-০১৭১০৬০৬৭১৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করছি। অপারেশন শেষে রোগীদের এবং রোগীর স্বজনদের কাউন্সিলিং করেন প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খন্দকার।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে প্লাস্টিক সার্জন ডা. সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প
সেপ্টেম্বর ২২, ২০২৫


































