গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হিলিতে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার, (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস চত্বরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক আমিনুল ইসলাম।
জনপ্রতি কৃষককে ৫কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডেব ও ৫ কেজি পটাশ সার দেয়া হয়।
আমন্ত্রণ/এসিজি


































