কাশী কুমার দাস, দিনাজপুর :
দিাজপুরের সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারী হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে গরুর খাদ্য, ওষুধ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. শাহীনা বেগমের সভাপতিত্বে গরু খাদ্য, গরুর ঔষধ ও উপকরণ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. আসাদুজ্জামান ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রকল্প ফ্যাসিলেটর জো¯œা হাঁসদা।
ক্ষুদ্র নৃ গোষ্ঠী সুফলভোগী ৭৩ জনের মাঝে প্রতিজনকে ১০০ কেজি করে বিনামূল্যে গরুর খাদ্য, গরুর ঔষধ ও উপকরণ বিতরণ করতে গিয়ে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যদের উন্নয়নের মূল¯্রােতধারায় আনতে হবে। পিছিয়ে পড়া অনাগ্রসর সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তাদের স্বনির্ভর ও অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি করতে সরকার এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
আমন্ত্রণ/এসিজি
সমতল ভূমিতে বসবাসরত দিনাজপুরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরুর খাদ্য বিতরণ
এপ্রিল ১৭, ২০২৫
































