বগুড়া ব্যুরো :
বগুড়ায় চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ(ডিবি)। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে শহরের মালতীনগর শিশু মঙ্গল মোড়ে বেক্সটার ফার্মার ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা শাখা সক্রিয় রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
(০৫)
ইউনেক্স সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজে দিনাজপুরের বিকেএসপি’র কৃতি চার খেলোয়াড়ের সাফল্য
কাশী কুমার দাস, দিনাজপুর :
নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ রোববার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম ইনডেক্স সানরাইজ বাংলাদেশ জুনিয়ার ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৪ দিনাজপুরের বিকেএসপির চার খেলোয়ারের সাফল্যজনক অর্জন দিনাজপুর বাসীর মুখ উজ্জ্বল করেছে।
গত ১৩-১৫ ডিসেম্বর বিকেএসপি দিনাজপুরের ছাত্র মো. সাফাকাত রহমান অপূর্ব, মো. জিমতেহাম হুসাইন ফিহাদ, মো. রাইসুল ইসলাম রাজ, মো: ফুয়াদ হাসান ফারদিল বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৪ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাফল্যের সাথে জয়লাভ করেছে।
১৩ হতে ১৫ শহীদ তাজউদ্দীন আহম্মেদ ইনডোর স্টেডিয়ামে দিনাজপুর বিকেএসপি’র চারজন খেলোয়াড় অংশগ্রহন করে এবং কৃতিতের সাথে জয়লাভ করে। ইনডেক্স সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৪ এ সারা বাংলাদেশে ৬ জনের মধ্যে দিনাজপুর বিকেএসপি’র ছাত্র মো. সাফাকাত রহমান অপূর্ব, মো. জিমতেহাম হুসাইন ফিহাদ, মো. রাইসুল ইসলাম রাজ, মো. ফুয়াদ হাসান ফারদিল। মো. সাফাকাত রহমান অপূর্ব দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর উত্তর মুন্সিপাড়ার বাসিন্দা জিয়াউর রহমান নওশাদের ছেলে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় চার রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার
ডিসেম্বর ১৫, ২০২৪


































