গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে র্যালি আলোচনা সভা ও দিনভর বিভিন্ন সেবা প্রদান। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজেন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।
দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক আশরাপুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম রানক, ভোটার হালনাগাদ করণের সুপারভাইজার তাজুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।
বক্তারা নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা ছাড়াও দিনভর নির্বাচন অফিস জনগনকে ভোটার সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি র্যালি বের করে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
আমন্ত্রণ/এসিজি

































