মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি-২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায়ী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে বিদ্যালয় চত্বরে আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু’র সভাপতিত্বে এবং প্রভাষক রাজিয়া সুলতানা ও হারুনুর রশিদ উজ্জ্বলের সঞ্চালনায় আয়োজিত বিদায় ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব প্রফেসর নূর মো. আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আবুল আলা মো. মাহবুবুর রহমান (ভূট্টো), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের কলেজ পরিদর্শক মো. আবু সায়েম, হলি ল্যান্ড কলেজের পরিচালক মো. সালাহ্উদ্দিন খোকন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আবেদ আলী, শাহ মো. ফয়জুল ইসলাম ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পিএস নাসিম উজ্জামান।
এতে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান আরা, ইসলামী ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠিত এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. মেহেরাব আলী, সাজ্জাদ হোসাইন, জুয়েলসহ আদর্শ মহাবিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
জুন ১৯, ২০২৫


































