আতিউর রহমান, বিরল (দিনাজপুর) :
দিনাজপুরের বিরল প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক মানব কন্ঠের বিরল উপজেলা প্রতিনিধি দিপঙ্কর রায়ের পিতা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহŸায়ক প্রধান শিক্ষক (অব.) নরেন্দ্রনাথ রায় (৭৫) বার্ধক্যজনিত কারণে রোববার (২ মার্চ) দুপুর ১২ টা ৪৫ মিনিটে নিজ বাসভবনে পরলোক গমন করেছেন (দ্বীব্যান লোকান স্ব গচ্ছ তু)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইছেলে ও দুইমেয়ে, নাতী-নাতনীসহ বহুসংখ্যক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আজ সন্ধ্যায় স্থানীয় শ্মশান ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে সাংবাদিক দিপঙ্কর রায়ের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ রায় এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সপ্তর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি

































