সাহেব, দিনাজপুর :
দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেনের রোগমুক্তি কামনা করে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। সঞ্চালনায় ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। দোয়া পরিচালনা করেন পাহাড়পুর মসজিদের খতিব মাওলানা খাদেমুল ইসলাম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কংকন কর্মকার, সাংবাদিক শাহারিয়ার হিরু, আজহারুল আজাদ জুয়েল, একরাম হোসেন তালুকদার, রিয়াজুল ইসলাম, ফখরুল ইসলাম পলাশ, আব্দুর রাজ্জাক, বাবু আহমেদ বাপ্পা, সাহেব আলী, টিসিএর সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে ঢাকা একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
আমন্ত্রণ/এসিজি


































