আমন্ত্রণ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হেসেন দুলাল টানা ১১০ দিন পর রবিবার ১০ মার্চ আনুমানিক ১.৩০ মিনিট সময়ে জামিনে মুক্ত হলেন তিনি। জেলা কারাগার চত্বর থেকে জেলা বিএনপির কার্যালয় আসেন এবং শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মী ও সমর্থকদের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি। এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ স¤পাদক বখতিয়ার আহমেদ (কচি) সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, সাংগঠনিক স¤পাদক হাসনা হেনা, আমিনুল ইসলাম (মুন্না), আনিসুর রহমান (বাদশা), দপ্তর স¤পাদক মো. আখতারুজ্জামান, প্রচার স¤পাদক বাবু চৌধুরিসহ জেলা ছাত্র দলের সভাপতি রেজাউর রহমান (রেজা), যুবদলের সাধারণ স¤পাদক মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, এর আগে গত ৪ মার্চ- সোমবার ঢাকার একটি মামলায় জামিন পান তিনি। বুধবার (৬ মার্চ-২০২৪) দিনাজপুর জেলা ও দায়রা জজ মো. জাবিদ হোসেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে জামিন প্রদান করেন। গত ২৯ অক্টোবর ২০২৩ তারিখ সকালে দলীয় কর্মসূচি পালন শেষে জেল রোডস দলীয় কার্যালয় থেকে নিজ বাড়ীতে যাওয়ার পথে দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়, পরে গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকেল ৪টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় যানবাহন ভাঙচুর ও অবরোধের অভিযোগে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। এছাড়া গত ২৮ অক্টোবর ২০২৩ তারিখ ঢাকার নয়াপল্টনে বিএনপি ডাকা সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় দায়ের করা মামলায় অ্যাডভোকেট মোফাজল হোসেন দুলালকে সন্দেহভাজন আসামি করা হয়। গত সোমবার ওই মামলায় ঢাকা মহানগর ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে জামিন প্রদান করেন।


































