আমন্ত্রণ প্রতিবেদন
গাজার উত্তরাঞ্চলে শিশুরা আনাহারে মারা যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান।
ডব্লিউএইচওর প্রধান তেদরস আধানম গেব্রিয়াসুস সমাজমাধ্যম এক্সে জানান, তাদের কর্মকর্তারা রবিবার (৩ মার্চ) আল-আওদা ও কামাল আদওয়ান হাসপাতাল পরিদর্শন করেছে। এসব হাসপাতালের অবস্থা অত্যন্ত নাজুক। না খেতে পেয়ে এখানে সম্প্রতি ১০ শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা তীব্র অপুষ্টিহীনতায় ভুগছে। আল-আওদা হাসপাতালের একটি ভবন ধ্বংস হয়ে গিয়েছে। তাই এর অবস্থা বিশেষভাবে আতঙ্কজনক।
গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবারের এক প্রতিবেদনে জানিয়েছে কামাল আদওয়ান হাসপালে অপুষ্টি ও পানিশূন্যতায় অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষীণাঞ্চলীয় শহর রাফার একটি হাসপাতালে ১৬তম শিশুর মৃত্যু হয়েছে।
গাজার উত্তরাঞ্চলের চরম অপুষ্টির শিকার শিশুর সংখ্যা ১৫ শতাংশ ছাড়িয়েছে। উত্তরাঞ্চলের প্রায় ৩ লাখ ফিলিস্তিনি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় সেখানে দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি
গাজার শিশুরা মারা যাচ্ছে অনাহারে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মার্চ ৬, ২০২৪


































