আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ৩৭তম দফার হামলা চালানোর দাবি করেছে।
ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা তেল আবিবের দক্ষিণে হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং হাইফা, পশ্চিম জেরুজালেম ও বির ইয়াকুবের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ‘সুপার-হেভি খোররামশাহর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমন্বিত হামলা চালিয়েছে। হামলাটি তিন ঘণ্টার বেশি সময় ধরে চলেছে।
আইআরজিসি আরও জানায়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় পঞ্চম নৌবহরের সদর দপ্তরও লক্ষ্যবস্তু ছিল।
এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবের বাণিজ্যিক এলাকায় আঘাত হানলে কয়েকজন আহত হয় বলে জানিয়েছে চ্যানেল টুয়েলভের বরাত দিয়ে আলজাজিরা।
তেল আবিবসহ মধ্যপ্রাচ্যে ইরানের ৩৭তম হামলা
মার্চ ১১, ২০২৬


































