মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর জেলা যুবদলের নির্দেশে সদর উপজেলার ২ নং সুন্দরবন ইউনিয়ন যুবদলের উদ্যোগে রামডুবি হাটে রাষ্ট্র মেরামতের তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে ।
আজ রোববার (১৭ নভেম্বর)বিকেলে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, জেলা বিএনপি প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ -সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মোহাম্মদ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আক্তার, যুগ্ন আহ্বায়ক নাজমুল, রেজা, মোজাম্মেল, ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল, সাধারণ সম্পাদক হুমায়ুন, সহ-সভাপতি পলাশ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি
নভেম্বর ১৭, ২০২৪


































