মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :
” দৈনিক ভোরের সময় ” পত্রিকার দিনাজপুর জেলার ব্যুরো প্রধান মো. আনোয়ারুল কবির চৌধুরী’র আয়োজনে ” দৈনিক ভোরের সময় ” পত্রিকার অফিস উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর শহরের জোড়া ব্রীজ, মুন্সিপাড়া (তালপুকুর) এ জাতীয় সাংবাদিক সংস্থা দিনাজপুর জেলা কমিটি আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ” দৈনিক ভোরের সময় ” পত্রিকার দিনাজপুর জেলার ব্যুরো প্রধান মো. আনোয়ারুল কবির চৌধুরী।
আলোচনা শেষে দিনাজপুর শহরের জোড়া ব্রীজ, মুন্সিপাড়া (তালপুকুর) এ ফিতা কেটে ” দৈনিক ভোরের সময় ” পত্রিকার দিনাজপুর জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যুরো প্রধান মো. আনোয়ারুল কবির চৌধুরী’র সহ-ধর্মিনী মাহফুজা কবির চৌধুরী, এহেসান রফি শামীম, ডা. মো. আলী, ইসমিনা বেগম আঙ্গুরী, জিন্নাতুন আরা, আব্দুল আলিম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. ছইদুস ইসলাম, মো. ফরিদ আলী, মিজানুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুর রহমান জামে মসজিদ এর ইমাম মো. শামীম হোসেন।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরে দৈনিক ভোরের সময় পত্রিকার অফিস উদ্বোধন
নভেম্বর ১৭, ২০২৪


































